‎ফরিদপুরে দশমী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন, বিকালে প্রতিমা বিসর্জন

‎ফরিদপুরে দশমী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন, বিকালে প্রতিমা বিসর্জন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরে শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে দেবী দুর্গাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বুধবার সকালে দশমী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সকালে মন্দিরে মন্দিরে দশমীর পূজা শেষে দুপুরে সিঁদুর খেলায় মেতে উঠেন তারা।

বিকালে দেবী দুর্গাকে মিষ্টি ও পান-সুপারি দিয়ে বরণ ও আরতি অনুষ্ঠিত হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

‎উৎসবের শেষ দিনে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা দেবীকে এ যাত্রায় বিদায় দিয়ে আগামী বছর আবারও তার আগমনের প্রত্যাশা করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad