রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজবাড়ীতে আলাদা দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও শাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

​নিহত শাকিব বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার রাতে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘ট্রেনে কাটা পড়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় নিশ্চিতে চেষ্টা চালাচ্ছে। ​উভয় মৃত্যুর ঘটনায় রাজবাড়ী জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad