উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়নের দাবি

উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়নের দাবি
Advertisement
Advertisement

দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের প্রাণঘাতী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটে টেকসই অর্থায়নের দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

রোববার এক কর্মশালায় তারা বলেন, সম্প্রতি বৃদ্ধি পাওয়া স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে অসংক্রামক ব্যাধিজনিত মৃত্যু ও ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

রাজধানীর বিএমএ ভবনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালা আয়োজন করে। এতে বিভিন্ন সংবাদমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে হৃদরোগে মারা যাওয়া ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের ৫২ শতাংশের জন্যই দায়ী ছিল এ রোগ। এছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’ অনুযায়ী ১৮-৩৯ বছর বয়সী তরুণদের প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বর্ধিত স্বাস্থ্য বাজেট অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা গেলে প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাবে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সভাপতি দৌলত আকতার মালা জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে হলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এ খাতে  বরাদ্দ দেওয়া হয়, প্রয়োজনের চেয়ে যা খুবই কম।

জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ রক্তচাপে আক্রান্ত হওয়ায় এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়ন জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad