নেত্রকোণার ৫৪৬টি মণ্ডপে মহাসপ্তমীর আরাধনা

নেত্রকোণার ৫৪৬টি মণ্ডপে মহাসপ্তমীর আরাধনা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শারদীয় দূর্গাপূজার তিথি অনুযায়ী আজও মহাসপ্তমী। অশুভের বিনাশ আর শুভশক্তির জয়ের প্রত্যাশায় নেত্রকোণায় ৫৪৬টি মণ্ডপ ও মন্দিরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী।

সপ্তমীতে নেত্রকোণার প্রতিটি মন্দিরে মন্দিরে চলছে পূজার্চনা অঞ্জলী প্রার্থনা। সেইসাথে ঢাকের আওয়াজ, শঙ্খের ধ্বনি আর ধূপের সুগন্ধে মেতে উঠেছে পূজামণ্ডপ।

বৃহৎ এ পূজার তৃতীয় দিনে দেবী দুর্গার আরাধনায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠছে প্রতিটি মন্দিরের আঙ্গিনা। কারও হাতে ফুল ও ভোগের থালা, কারও চোখে ভক্তি আর মনে প্রার্থনা।

এদিকে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করে পূজারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক। পরিদর্শনকালে তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি: টাইমস

এ সময় জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু,জেলা বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, এস এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad