ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপি থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮ টি মোবাইল, ১টি চাপাতি, নগদ ৩৫ হাজার টাকা জব্দ ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad