৬ মাসের মাথায় বান্দরবানের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নাজনীন

৬ মাসের মাথায় বান্দরবানের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নাজনীন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌসকে দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করা হলো।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন বিভাগে উপসচিব (সংযুক্ত) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে একই দিন জারি করা আরেকটি প্রজ্ঞাপনে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বরত মিজ নাজনীন সুলতানাকে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

চলতি বছরের ২৯ মার্চ এক প্রজ্ঞাপন জারি করে মোহাম্মদ সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছিল।

জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকদের মধ্যে সানিউল ফেরদৌসই সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad