চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে আবদুর রহমান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর গ্রামের বালির বিলে এ ঘটনা ঘটে। আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।

চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, নানা বাড়িতে বেড়াতে এসে সকালে বাড়ির পাশে বিলের ধারে খেলার সময় বাচ্চাটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad