চুয়েটে ১০ম দিনে ভিসি পুনর্বহালের আন্দোলন, এবার আলোকচিত্র প্রদর্শনী

চুয়েটে ১০ম দিনে ভিসি পুনর্বহালের আন্দোলন, এবার আলোকচিত্র প্রদর্শনী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১০ দিনে গড়িয়েছে।

বৃহস্পতিবার সর্বাত্মক শাটডাউনের পাশাপাশি প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ফলে ক্লাস, ল্যাব, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।

এদিকে পঞ্চম দিনের মতো বেলা ১১টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন

আন্দোলনের অংশ হিসেবে বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের বিভিন্ন সময়ের ঘটনা ও প্রতিবাদের মুহূর্তগুলো তুলে ধরা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে একই স্থানে আয়োজিত হয় প্রতিবাদী কনসার্ট, যেখানে গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা দাবি তুলে ধরেন।

কর্মসূচির বিষয়ে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, ‘আন্দোলনের বিভিন্ন সময়ের স্মৃতি ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুহূর্তগুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিবাদী কনসার্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দাবি ও অনুভূতি প্রকাশ করেছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাব।’

গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ওই দিন থেকে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad