ফসলি জমির মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, জরিমানা

ফসলি জমির মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, জরিমানা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজ ভর্তি করে ঢাকা শহরে পাচার করা হতো। খবর পেয়ে বিআইডব্লিউটিএর একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে ২০ হাজার ঘন ফুট মাটি ভর্তি জাহাজটি জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহর কর্মচারী মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময়ে মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করা হয়। জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad