বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীর একটি ট্রলার ডুবে গেছে।

ট্রলারে থাকা ১৪ জেলেকে পার্শ্ববর্তী জেলেদের একটি ট্রলারে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে তালতলীর ফকিরহাট এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা এলাকার বাসিন্দা জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে গত বুধবার মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। বৃহস্পতিবার সাগরে প্রতিকূল আবহাওয়া ও তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে জেলেরা দ্রুত উপকূলে ফেরার উদ্দেশ্য রওনা করেন। ফেরার পথে ফকিরহাট এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগরের গভীরে পৌঁছালে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আরও পড়ুন

পরে খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের প্রতিনিধি ও স্থানীয় জেলেরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ১০টার দিকে ‘সেলিম মাঝী’র একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ১৪ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, খবর পেয়ে সমিতির একটি ট্রলার ওই এলাকায় পাঠানোর কিছু সময় পর সেলিম মাঝির ট্রলার ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে।

তবে, সাগর উত্তাল থাকায় রাতে ঘাটে ফিরতে পারেনি ওই ট্রলারটি। তারা সাগরেই নোঙর করে ছিল। শুক্রবার সকালে তাদের ঘাটে ফেরার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর