চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর বাঁশের আঘাতে এক ব্যক্তির মৃত্যু
নিহত ব্যক্তির বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাঁশের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ফরিদুল ইসলাম (৪৫)।

সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফরিদুল উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কাপড়ের নেকড়া (ছেঁড়া কাপড়) ফেলা নিয়ে প্রতিবেশী দুলালের সঙ্গে ফরিদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করেন।

এতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর