লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনি তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদা আবু সিদ্দিক(৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের পাশে পুকুরে গোসল করতে যান তারা তিনজন। প্রথমে দাদা আবু সিদ্দিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। এক পর্যায়ে দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর