গ্যাস-বিদ্যুৎ পেতে ‘কার্ড’ চাইলেন আসিফ মাহমুদ

গ্যাস-বিদ্যুৎ পেতে ‘কার্ড’ চাইলেন আসিফ মাহমুদ
চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেন আসিফ মাহমুদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা দিতে কোনো কার্ড থাকলে তা যেন জনগণকে দেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ আমরা বাংলাদেশের একটি সংকটময় মুহূর্ত পার করছি। আমরা ভেবেছিলাম, এ সংকট খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সংকট আরও বাড়ছে। বর্তমান সরকারের আমলে সংকট আরও ঘনীভূত হয়েছে।’

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে আগের আমলে ফিরে যাচ্ছি। আবার লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এভাবে পেছনের দিকে যেতে যেতে আমরা প্রস্তর যুগেও চলে যেতে পারি।’

আরও পড়ুন

সরকারের সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, ‘সরকার গঠনের পর দেশের মূল সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এমন কোনো কার্ড যদি থাকে, যে কার্ড দিলে বাসায় গ্যাস পাব, বিদ্যুৎ পাব- দয়া করে আমাদের সেই কার্ড দিন।’

তিনি আরও বলেন, আমরা আবার ডিজিটাল যুগ থেকে এনালগ যুগে ফিরে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর