কুষ্টিয়ায় ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুষ্টিয়ায় ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কুষ্টিয়ায় ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মুহূর্ত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ নানামুখী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ইংরেজি জাতীয় দৈনিক ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকালে কুষ্টিয়া শহরের মেহেরজান রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে পত্রিকাটির কুষ্টিয়া জেলা প্রতিনিধি নাব্বির আল নাফিজ সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন টাইমসের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান।

প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, ‘গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের বিষয় নয়, এটি পেশাগত দায়িত্ব ও ভূমিকা মূল্যায়নেরও একটি দিন। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানুষের সমস্যা তুলে ধরে টাইমস পাঠকের আস্থা অর্জন করবে এটাই প্রত্যাশা।’

ইলিয়াস খান বলেন, ‘সংবাদমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের বিশ্বাস। তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সব পক্ষের মতামত তুলে ধরা পেশাদারিত্ব। প্রযুক্তির এই পরিবর্তনের যুগে তথ্যভিত্তিক সাংবাদিকতায় টাইমস আপসহীন থাকবে।’

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রওশন আলী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ইফতেখার ফিরোজ।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি এস এম মাহফুজ উর রহমানের সঞ্চালনায় ও জিটিভি ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি কাজী সাইফুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সংবাদদাতা আনিস মণ্ডল, ভোরের ডাকের প্রতিনিধি নুর আলম দুলাল, ভোরের আকাশের প্রতিনিধি হাসনাত রাব্বু, ঢাকা পোস্টের প্রতিনিধি রবিউল আলম ইভান, সাপ্তাহিক পথিকৃৎ-এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, জি লাইভের জেলা প্রতিনিধি মিরাজুল ইসলাম।

এ ছাড়া, টাইমসের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রজ্ঞা সর্বজয়া এবং মিরপুর উপজেলা প্রতিনিধি আহসান হাবীব উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে কেক কেটে পত্রিকাটির সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর