মন্ত্রীর বিরুদ্ধে নিউজ হওয়ার পর উধাও হয়ে যায় কেন, সংসদে প্রশ্ন

মন্ত্রীর বিরুদ্ধে নিউজ হওয়ার পর উধাও হয়ে যায় কেন, সংসদে প্রশ্ন
ফাইল ফটো
Advertisement
Advertisement

সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ ও প্রতিবেদন প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিন্ন রকম যুক্তি দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না।

বুধবার জাতীয় সংসদের অধিবেশন আবদুল হান্নান মাসুদ বিষয়টি উত্থাপন করেন।

মাসুদ বলেন, সম্প্রতি ‘ডেইলি ওয়াদা’ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছিল। পরে সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ প্রতিবেদনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। একইভাবে‌ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পিকারকে বলেছিলেন, তিনি নির্বাচিত না হওয়ায় সংসদে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। বিষয়টি প্রথমে সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও পরে কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদন প্রত্যাহার করে নেয়।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর একটি সংবাদ চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজও খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

এসব ঘটনা তুলে ধরে হান্নান মাসুদ প্রশ্ন করেন, এর মাধ্যমে কি প্রমাণিত হয় না যে, সরকার সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করছে?

জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার কোনো সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কোনো সংবাদমাধ্যম কোনো প্রতিবেদন প্রকাশের পর সেটি ভুল হয়েছে বলে মনে করলে নিজেদের সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নিতে পারে। এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্ব বিষয়।

তিনি বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর