দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার
ছবি : টাইমস
Advertisement
Advertisement

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাম্পট্রাকের ভেতরে আটকে পড়া চালককে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার গোলাপগঞ্জ থানার আলীনগর থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, টিকরপাড়ার জায়গীরদার বাজারসংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুটি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে একজন চালক গাড়ির ভেতরে আটকা পড়েছেন।

চালককে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান কলার। ৯৯৯ তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানায় বিষয়টি জানায়।

৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯কে বিষয়টি নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর