ঢাকায় ১৫ দেশের অংশগ্রহণে কূটনৈতিক ইনডোর গেমস

ঢাকায় ১৫ দেশের অংশগ্রহণে কূটনৈতিক ইনডোর গেমস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস ২০২৬’। ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় ১৫ দেশের কূটনীতিক ও প্রতিনিধি অংশ নেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

২৮ ও ২৯ আগস্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অংশ নেওয়া দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ডেনমার্ক, মিসর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউএনডিপি, আইওএম ও আইএফসির প্রতিনিধিরাও খেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, ‘খেলাধুলা সবসময় মানুষের মধ্যে আস্থা ও বোঝাপড়ার ভাষা হিসেবে কাজ করেছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘এই আয়োজন আন্তর্জাতিক অংশীদার ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বাভাবিক কূটনৈতিক পরিবেশের বাইরে খোলামেলা আলোচনা ও সম্পর্ক গড়ার সুযোগ দিয়েছে।’

আইএসডির পরিচালক মাইক মিলার বলেন, আয়োজনটি বৈচিত্র্য, সহযোগিতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মূল্যবোধ তুলে ধরেছে।

২৯ আগস্ট সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রসচিব নজরুল ইসলাম।

‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ বাংলাদেশের ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি ইনিশিয়েটিভ ২০২৬’-এর অংশ। কূটনৈতিক সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সংলাপ ও যোগাযোগ বাড়াতে এই উদ্যোগে খেলাধুলাকে ব্যবহার করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর