ঢাকায় আনুষ্ঠানিক সফর শেষে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
এবারে বাংলাদেশে এসে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
এই সফরকালে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।


