হাজারীবাগে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু

হাজারীবাগে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর হাজারীবাগ টালি অফিস এলাকার একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাতটার দিকে হাজারীবাগ টালি অফিস মোড় সুলতানগঞ্জ ২৫৫/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র ধানমন্ডি গভর্মেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।

সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, ২৫৫/২ নম্বর বাড়িটির সাত তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা বাইরে হাঁটাহাঁটি করতেন। সকালে বাড়িটির নির্মাণ শ্রমিকদের মাধ্যমে খবর পান, সুভাষ চন্দ্র লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। তখন শ্রমিকরাই তাকে সেখান থেকে তুলে আনেন। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad