শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাওরাইদ এলাকায় সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলছাত্র হলো, ১২ বছর বয়সী রাব্বি ও মুক্তাসিন। রাব্বির বাড়ি উপজেলার বেলদিয়া গ্রামে এবং মুক্তাসিনের বাড়ি পাশের বাপ্তা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কাওরাইদ এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে ফুটবল খেলছিল রাব্বি ও মুক্তাসিন। খেলা শেষে হাজীবাড়ির সামনে সুতিয়া নদীতে গোসল করতে নামে তারা। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় দুইজন।

পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে নদী থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad