পাবনায় দুই রুশ নাগরিকের হাতাহাতি, নিহত ১

পাবনায় দুই রুশ নাগরিকের হাতাহাতি, নিহত ১
নিহত রুশ নাগরিক কুদরিন সার্গেই। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীর রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের হাতাহাতির ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ম তলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে মদ্যপানের পর দুই জনের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এতে দুজনেই গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে গ্রিনসিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কুদরিন সার্গেইয়ের অবস্থার অবনতি হলে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad