জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মুক্তিযুদ্ধ মন্ত্রী
৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রশাসনের সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চান, বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রংপুর মহানগরীর ৩৬ জুলাই চত্বরে শহীদ দিবসের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা সরকারিদল ও বিরোধীদল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ। ’

মন্ত্রী আরও বলেন, ‘জুলাই আমাদের চেতনা। প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধাকে সম্মান জানিয়ে, প্রত্যেকটা শহীদকে সম্মান জানিয়ে আমরা কাজ করছি। যাতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

এ সময় জুলাই চত্বরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি প্রশাসক মাহফুজু উন নবী ডনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad