জামালপুরে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি রাজমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রতিবেশী ফুফা আব্দুর রহিমের বাড়িতে সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন বাবু। এ সময় অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চরপাকেরদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জগলুল পাশা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, নিহত যুবক পেশায় রাজমিস্ত্রি হলেও মাঝে মধ্যে বিদ্যুতের কাজ করতেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু রায়হান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর