নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান মির্জা ফখরুলের

নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান মির্জা ফখরুলের
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল বক্তব্য দেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই চলবে না, দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে এদিন এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেশের মানুষ ও জাতির জন্য ইতিবাচক ও কল্যাণমূলক ভূমিকা রেখে চলেছে।

দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতীয় তলার আধুনিক ভিআইপি হলরুমে এনটিভির স্টাফ রিপোর্টার ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু এবং এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভি দর্শক ফোরামের সভাপতি আহমেদুর রহমান কাজল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। পরে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর