৩ মামলায় মমতাজের জামিন

৩ মামলায় মমতাজের জামিন
সাবেক এমপি মমতাজ বেগম। ছবি: বাসস
Advertisement
Advertisement

তিন মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। দুটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad