২৪ দিন পর নিজেই র‍্যাব ক্যাম্পে হাজির অপহৃত ব্যক্তি

২৪ দিন পর নিজেই র‍্যাব ক্যাম্পে হাজির অপহৃত ব্যক্তি
ইমতিয়াজ আলম। ছবি: র‌্যাব
Advertisement
Advertisement

অপহরণের ২৪ দিন পর কক্সবাজারে ইমতিয়াজ আলম (৫২) নামে এক ব্যক্তি নিজেই র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে হাজির হয়েছেন। তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে তিনি ক্যাম্পে হাজির হন। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজ কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ডা. সাহান রোড এলাকার বাসিন্দা মৃত খুরশিদ আলমের ছেলে।

র‍্যাব দাবি করছে, তাদের তীব্র অভিযান ও নিরবিচ্ছিন্ন চাপের মুখে একপর্যায়ে টিকতে না পেরে অপহরণকারীরা ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন

র‍্যাবের তথ্যমতে, গত ৪ জুন রাত পৌনে ১১টার দিকে ইমতিয়াজ আলম অজ্ঞাত দুষ্কৃতকারীর হাতে অপহরণের শিকার হন। পরে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়।

র‍্যাব বলছে, মামলা দায়েরের পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্প ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাবের আভিযানিক দল ছদ্মবেশে সম্ভাব্য সব গোপন আস্তানায় ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান চালায়। আভিযানের তীব্রতা ও নিরবিচ্ছিন্ন চাপের মুখে পড়ে একপর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে রোববার বেলা সাড়ে ৩টার দিকে অপহরণের শিকার ইমতিয়াজ আলম নিজেই ক্যাম্পে এসে হাজির হন।

আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইমতিয়াজ আলমকে উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad