বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী
শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাব। ব্যর্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ তৈরি করব বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এ দেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কাজ চলছে।

জেলার শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা আবারও শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad