জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Advertisement
Advertisement

পাবনার সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আব্দুস ছালাম উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। বাড়িতে কিশোরী একা ছিল। এই সুযোগে আব্দুস ছালাম কিশোরীকে গত ১৭ জুন বিকাল ৪টার দিকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ছালাম এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়।

মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত শনিবার সে বিষয়টি তার মাকে জানায়। পরে রোববার মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad