কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার সুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। অরিন কোটচাঁদপুর পৌর এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন রনির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যান আমজাদ হোসেন। গ্রামের বাড়িতে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলছিল অরিন। এক পর্যায়ে অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকলে বাড়ির পাশে একটি পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারউল্লাহ বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনে পরিবারকে সম্মতি দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad