ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং জনবান্ধব করতে বিভাগীয় শহর ময়মনসিংহে যাত্রা শুরু করল বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সদরের আমলীতলার মধ্য বাড়েরা গ্রামের আদুর বাড়ি বাইলেন সড়কের এক নম্বর বাড়িতে বেলুন ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহ এবং প্রো ভাইস-চ্যান্সেলর মো. লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্মিত এই আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে ময়মনসিংহ জেলাসহ জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সকল অধিভুক্ত কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউট এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দাপ্তরিক ও একাডেমিক কাজ সম্পন্ন করতে পারবে।

এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং সেশনজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

উদ্বোধন শেষে ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাইস-চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম।

আনন্দমোহন কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার।

অনুষ্ঠানে আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি শিক্ষা খাতকে টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির অন্তত তিন শতাংশ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।

বক্তারা অভিমত প্রকাশ করেন, এই আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে উচ্চশিক্ষা সংশ্লিষ্ট সকল সেবা এখন থেকে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর