সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নিন্দা

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নিন্দা
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থীদের বাধার মুখে সংবাদ সম্মেলন করতে পারেননি আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের দূরে রাখা প্রতিবাদ জানিয়ে তারা এ সংবাদ সম্মেলন ডেকেছিলেন।

এর আগে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় আওয়ামী লীগ সমর্থকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন আয়োজক কমিটি।

এর প্রতিবাদে বুধবার দুপুরে অ্যানেক্স কোর্ট ভবনের সামনে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এর পরপরই সেখানে গিয়ে অবস্থান নেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা সেখানে স্লোগান দিতে শুরু করলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা আর সংবাদ সম্মেলনে যাননি।

পরে গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, কেউ কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ হয়ে কোনো মনোনয়ন দাখিল করেননি। বারের গঠনতন্ত্র ও নিয়ম ভঙ্গ করে অ্যাডহক কমিটি যাচাই বাছাই না করে ৪০ জনের বেশি প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখা অসাংবিধানিক ও ন্যায়বিচার পরিপন্থী।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অ্যাডহক কমিটির আয়োজনে নজিরবিহীন ও প্রহসনমূলক নির্বাচন সুপ্রিম কোর্টের বারের ৭৭ বছরের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত বাতিল করে অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনের দাবি জানান মুনসুরুল হক চৌধুরী।

অন্যদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, জুলাই গণঅভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর