সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর নির্দেশ

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর নির্দেশ
Advertisement
Advertisement

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান বাসভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম দেশের সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের উচ্চমূল্যের কারণে গাড়ির রক্ষণাবেক্ষণ (টায়ার, লুব্রিকেন্ট ও খুচরা যন্ত্রাংশ) খরচ বহুগুণ বেড়ে গেছে।

পরিবহন খাতকে টিকিয়ে রাখতে ভাড়া সমন্বয় করা এখন সময়ের দাবি। তবে নিয়ম অনুযায়ী সরকার কর্তৃক ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আমরা পরিবহন মালিকদের লোকসানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের কাছে বিশেষ আহ্বান ও জোর দাবি জানাচ্ছি।’

সড়ক পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকল রুট মালিক সমিতিকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর