আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ জেলায় নয় দিনের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব জেলা হচ্ছে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব জেলায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।
এদিকে ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ মর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


