হারানো ৬১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

হারানো ৬১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পল্টন মডেল থানা জানায়, এর আগেও গত এক বছরে প্রায় ৭৫০টিরও বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, হারানো মোবাইল উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad