হা‌ম উপসর্গ নিয়ে ব‌রিশালে আরও দুই শিশুর মৃত্যু

হা‌ম উপসর্গ নিয়ে ব‌রিশালে আরও দুই শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

মৃত সা‌দিয়া ব‌রিশালের মুলাদী উপজেলার কা‌জিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের মেয়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হা‌বিবুর রহমানের ছেলে।

শুক্রবার বিষয়‌টি নি‌শ্চিত করে বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনারেল মুশিউল মু‌নির জানান, এই দুই শিশু ৮ এ‌প্রিল দুপুর ২টার দিকে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভ‌র্তি হয় এবং শুক্রব‌ার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দুজনেরই মৃত‌্যু হয়। এই নিয়ে হাসপাতা‌লে হাম উপসর্গে ৫ শিশুর মৃত‌্যু হলো।

প‌রিচালক জা‌নিয়েছেন, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর