হামের টিকা কেনায় আগের সরকারের গাফিলতি ছিল স্বীকার করলেও এর তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দীন হায়দার।
রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা— এমন প্রশ্ন অবশ্য তিনি এড়িয়ে যান।
সংবাদ সম্মেলনে জিয়াউদ্দীন হায়দার বলেন, ‘সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। গ্রাম ও শহরের চিকিৎসার কোনো পার্থক্য থাকবে না।’
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বেসরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবের (ডেলিভারি) নির্দিষ্ট ইউনিট নেই, এখন থেকে সেটিও নিশ্চিত করা হবে।


