হাজী সেলিমের বাড়িতে অভিযান, আটক ১

হাজী সেলিমের বাড়িতে অভিযান, আটক ১
সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়। রোববার দুপুরে গুলশানারা মাসুদা নামে পরিচিত ওই ভবনটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী জানিয়েছে, ওই ভবনটির আন্ডারগ্রাউন্ডের পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, দুপুর থেকে হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযানের খবর পেয়েছি। তবে, অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর