হলফনামা: সারজিস আলমের সম্পদ ৩৩ লাখ টাকা

হলফনামা: সারজিস আলমের সম্পদ ৩৩ লাখ টাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় এ তথ্য পাওয়া গেছে।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা। এর বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ৩০ হাজার টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা।

হলফনামায় উল্লেখ করা সারজিস আলমের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ তিন লাখ ১১ হাজার ১২৮ টাকা। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৭৫ হাজার টাকা।

সারজিস আলমের কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দানকৃত কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। অর্জনকালে ওই জমির আর্থিক মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়েছে, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। এর সঙ্গে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad