হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দেখলেন নেই কোনো কর্মকর্তা

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দেখলেন নেই কোনো কর্মকর্তা
নির্ধারিত সময়ে অফিস তালাবদ্ধ পেয়ে বাইরে বসেছিলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল। অফিসের জন্য নির্ধারিত সময়েও সেখানে কোনো কর্মকর্তাকে পাননি তিনি, এমনকি তালাবদ্ধ ছিল অফিস।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সকাল ৯টায় অফিসে পৌঁছে দরজায় তালা ঝুলতে দেখেন তিনি। নির্ধারিত সময়ে সেখানে কোনো কর্মকর্তাও উপস্থিত ছিলেন না।

পরে সাংবাদিকদের তিনি জানান, সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ভূমি অফিসই প্রশ্নবিদ্ধ। সেবা গ্রহণকারীদের নানা অভিযোগ, অনুযোগ ও দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় সারা দেশের ভূমি অফিসগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ-অনিয়ম ও দুর্নীতির বিষয়েও কঠোর বার্তা দেন তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় অফিসে আসেন। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী অফিসে উপস্থিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সেবাগ্রহীতারা সেখানে ভিড় করেন। তারা জমি সংক্রান্ত সেবা পেতে হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও সময়মতো কর্মকর্তাদের না পাওয়ার অভিযোগ করেন।

এ সময় সব অভিযোগ গুরুত্ব সহকারে শুনে সকল অভিযোগের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কায়সার কামাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর