স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর অ্যান্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।


