স্ত্রীর মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রীর মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হিরো আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও স্বর্ণের চেইন চুরির অভিযোগে স্ত্রীর করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় আহসান হাবিব সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে।

বুধবার বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়।’

মামলার অভিযোগে জানা যায়, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে বাদীকে  তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম।

পরে গত ২১ জুন রিয়ার সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল এলাকার এক বাসায় তাকে ডাকেন হিরো আলম। এ সময় রিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এর সঙ্গে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি মারধর করেন।

এ ঘটনায় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন আসামিরা চুরি করে নিয়ে যায়। পরে গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর