সোমবার অর্ধদিবস বসবে না সুপ্রিম কোর্ট

সোমবার অর্ধদিবস বসবে না সুপ্রিম কোর্ট
হাইকোর্টের ফাইল ছবি
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অর্ধদিবস বসবে না সোমবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার সকালে সাত বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আপিল বিভাগ আজ প্রথমার্ধের পর আর বসবে না। একইভাবে হাইকোর্ট বিভাগও লাঞ্চের পর দ্বিতীয়ার্ধে বসবে না।
এর সঙ্গে আপিল বিভাগের চেম্বার আদালতও সোমবার বসবে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে রোববার রাতে মারা যান এএফএম মেজবাহ উদ্দিন (৮০)। সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সিনিয়র আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। দুই বছর বিচারপতির দায়িত্ব পালনের পর তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন।

এ ছাড়া ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মেজবাহ উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad