বার্তা সংস্থা এএফপি’র সাবেক ঢাকা ব্যুরোপ্রধান (বর্তমানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব) শফিকুল আলম ২০২৫ সালের ‘সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া (সোপা)’ পুরস্কার পেয়েছেন। জুলাই অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রকাশিত সাহসী প্রতিবেদনের জন্যে এই পুরস্কার পান তিনি।
‘আমার জন্য বড় খবর। বাংলাদেশের বিপ্লব এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবরের কভারেজের জন্য “অনারেবল মেনশন” পেয়েছি,’ বৃহস্পতিবার ফেসবুক পোস্টে বলেন শফিকুল আলম।
পোস্টের সঙ্গে পুরস্কারের সার্টিফিকেটের ছবিও শেয়ার করেন তিনি।
এএফপি’র ঢাকা ব্যুরোপ্রধান হিসেবে শফিকুল আলম গত বছর জুলাই অভ্যুত্থান ও শেখ হাসিনার হঠাৎ দেশত্যাগের বিষয়ে এক্সক্লুসিভ ও ব্রেকিং নিউজ প্রকাশ করে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেন।
এশিয়াভিত্তিক খ্যাতনামা সংস্থা ‘সোপা’ প্রতি বছর আঞ্চলিক সাংবাদিকতার উৎকর্ষকে স্বীকৃতি দিয়ে থাকে।


