সুপ্রিম কোর্ট বার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী

সুপ্রিম কোর্ট বার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সম্পাদকের কাছে লিখিত পত্রের মাধ্যমে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, তার আবেদনটি গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে মোহাম্মদ হোসেন লিপুর আবেদন

মোহাম্মদ হোসেন লিপু তার পত্রে অভিযোগ করেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়াটি ক্ষমতাসীন দলের ব্যক্তিদের দিয়ে সাজানো এবং এটি একটি একতরফা ও প্রহসনের নির্বাচন প্রক্রিয়া।

তিনি উল্লেখ করেন, ‘নির্বাচন সাব-কমিটিতে (নির্বাচন কমিশন) ক্ষমতাসীন দলের ব্যক্তিদের নিয়োগ দিয়ে একটি সাজানো ও ত্রুটিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে। এর প্রতিবাদেই আমি সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad