সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে অস্ত্র উদ্ধার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা রেঞ্জ থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বনদস্যু দমনে বনবিভাগের বিশেষ অভিযানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন এলাকা থেকে তিনটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তবে, এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি বনবিভাগের সদস্যরা।

শুক্রবার বিকালে গহীন সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা নামক স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এরপর বনবিভাগের আভিযানিক দলটি লোকালয়ে ফিরে রাতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি বনবিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের জানায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে বনদস্যুদের একটি গ্রুপ দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের যৌথ অভিযানে সেখানে সন্দেহজনক কয়েক জনের গতিবিধি লক্ষ্য করে তারা তাদের ধাওয়া করে। এ সময় সেখানে সাত রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা গহীন বনের ভিতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে অপরাধ দমনে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত অস্ত্র শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad