সিলেট বিএনপি নেতা কোহিনুর বহিস্কৃত

সিলেট বিএনপি নেতা কোহিনুর বহিস্কৃত
দল থেকে সদ্য বহিষ্কৃত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ। ছবি: ফেসবুক পেজ
Advertisement
Advertisement

‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ-কে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে একই সঙ্গে কোহিনুরের বিরুদ্ধে দলের ‘আদর্শ বিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ‘শৃঙ্খলা ভঙ্গ’ বা ‘আদর্শ বিরোধী কর্মকাণ্ডের’ কোনো ঘটনা উল্লেখ করা হয়নি।

সংক্ষিপ্ত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু  উল্লেখ করা হয়েছে,  কোহিনুর আহমেদ-কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

স্থানীয় ‘দৈনিক সুরমার ডাক’ একদিন আগেই কোহিনুরের বিরুদ্ধে সেখানের এক পারিবারিক কলহে দলবলসহ হামলা ও কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগ আনে।

দৈনিকটির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও যুক্ত করা হয়েছে। তবে টাইমস অব বাংলাদেশের পক্ষ থেকে ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad