সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
রোববার রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


