সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিলেটে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ডাউকি ফল্ট এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভূমিকম্পটির উৎপত্তিস্থল গোয়াইনঘাটে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৩ দশমিক শূন্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad