সিরাজগঞ্জে অবরোধ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর ১৬ জেলায় ট্রেন চলাচল শুরু

সিরাজগঞ্জে অবরোধ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর ১৬ জেলায় ট্রেন চলাচল শুরু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৬ ঘন্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।  বুধবার সকাল ৯টা থেকে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে উল্লাপাড়া সাব স্টেশনে রেলপথে অবস্থান নেন তারা।

অবরোধ ও বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের ১৬টি জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার রেল যাত্রী। লণ্ডভণ্ড হয়ে যায় উত্তরবঙ্গসহ সারাদেশের ট্রেন চলাচলের সময়সূচি।

নতুন কর্মসূচি ঘোষণা করে তারা জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সকাল-সন্ধ্যা অবরোধ চলবে।

শিক্ষার্থীরা  জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও জেলার শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে।’

তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের সময়সূচি বিপর্যয় ঘটতে পারে ।

গত ২৬ জুলাই একই দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করেন ছাত্র-শিক্ষক-কর্মচারীরা। চলমান আন্দোলনে গত কয়েকদিনে  বগুড়া নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad