সিংগাইরে বাঁশঝাড়ে মিলল বিপুল বিস্ফোরক

সিংগাইরে বাঁশঝাড়ে মিলল বিপুল বিস্ফোরক
সেনাবাহিনীর অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার ভোর সাড়ে ৭টার দিকে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে এক্সটিন সার্ভিস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ গজ উত্তরে একটি বাঁশঝাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ১১ ইবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিংগাইর থানা পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দুটি আইইডি বোমা, ১১টি ককটেল, দুইটি হাতবোমা, দুটি লোহার চাপাতি, একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং দুটি চেইন উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী খোলা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ কারণে থানায় কোনো মামলা করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad